নিজস্ব প্রতিবেদক
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) প্রশাসনে রদবদলের অংশ হিসেবে তিনজন নিরস্ত্র পুলিশ পরিদর্শককে বদলি করে নতুন দায়িত্ব দেয়া হয়েছে। এর মধ্যে বহুল আলোচিত ক্যান্টনমেন্ট থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে পরিদর্শক মুহাম্মদ গিয়াস উদ্দিনকে। গতকাল ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক আদেশে এই নির্দেশ দেয়া হয়।
ডিএমপির প্রকাশিত আদেশ অনুযায়ী, ইতঃপূর্বে লাইনওআরে কর্মরত নিরস্ত্র পুলিশ পরিদর্শক মুহাম্মদ গিয়াস উদ্দিনকে ক্যান্টনমেন্ট থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে। অপরদিকে, গুলশান থানার পরিদর্শক (অপারেশন্স) মো: মিজানুর রহমানকে কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগে বদলি করা হয়েছে। তার জায়গায় গুলশান থানার পরিদর্শক (অপারেশন্স) হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে লাইনওআরে কর্মরত নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো: আব্দুস সেলিমকে।
ডিএমপির এই নতুন পদায়নের নেপথ্যে রয়েছে ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ওসি মো: রকিবুল হাসানের বিতর্কিত ভূমিকা।
এই সম্পর্কিত আরও
রোব, ০৪ অক্টোবর, ২০২৬
ভাইয়ের বিরুদ্ধে সম্পত্তি দখলের অভিযোগ সাবেক এমপি-কন্যার
রোব, ০৪ অক্টোবর, ২০২৬
রাজশাহীতে পুলিশ মেধাবৃত্তি পেলেন ৬৯ শিক্ষার্থী
রোব, ০৪ অক্টোবর, ২০২৬
লালবাগে প্লাস্টিক কারখানায় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
রোব, ০৪ অক্টোবর, ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদেরও দায়িত্বশীল হতে হবে: মুহাম্মদ ফখরুল ইসলাম
রোব, ০৪ অক্টোবর, ২০২৬
আশুগঞ্জে বজ্রপাতে জেলের মৃত্যু
রোব, ০৪ অক্টোবর, ২০২৬





