নয়া দিগন্ত ডেস্ক

দেশে এডিস মশাবাহিত ভাইরাস ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বুধবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় মোট আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যু ২০৯ জনে পৌঁছাল। 
গতকাল স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ২০৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ২৩ দিনে মারা গেছেন ১১২ জন। এ ছাড়া আগস্ট মাসে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন ফেব্রুয়ারিতে এবং জানুয়ারিতে দু’জন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের গতকালের বুলেটিনে আরো জানানো হয়, বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক হাজার ৭৮২ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৯ হাজার ১৪৯ জনে। গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন এক হাজার ৭৫৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৩ হাজার ৮৭৪ জন।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে ৭১৬ জন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ২৮৮ জন, খুলনা বিভাগে ২৮৬ জন, বরিশাল বিভাগে ১৬৪ জন, ময়মনসিংহ বিভাগে ১০৮ জন, রংপুর বিভাগে ৭৩ জন, রাজশাহী বিভাগে ১৩০ জন এবং সিলেট বিভাগে ১৭ জন ভর্তি হয়েছেন।
চাঁদপুরে যুবকের মৃত্যু
মতলব উত্তর (চাঁদপুর) সংবাদদাতা জানান, চাঁদপুরের মতলব উত্তরে ডেঙ্গুর উপসর্গ নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়ার মাত্র দুই ঘণ্টার মধ্যেই মো: সিয়াম (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি উপজেলার খাগুরিয়া গ্রামের কৃৃষক আব্দুস সোবাহানের ছেলে।
স্বজনরা জানান, প্রায় এক সপ্তাহ ধরে প্রচণ্ড জ্বরে ভুগছিলেন সিয়াম। তবে তিনি হাসপাতালে না যেয়ে বাড়িতেই ছিলেন। বুধবার সন্ধ্যা ৭টার দিকে অবস্থার গুরুতর অবনতি হলে বাবা আব্দুস সোবাহান তাকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসেন। সেখানে পরীা-নিরীায় তার শরীরে ডেঙ্গুর উপসর্গ পাওয়া যায়। এ সময় সিয়ামের নাক ও মুখ দিয়ে অতিরিক্ত রক্তরণ হচ্ছিল। অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নেন। এ জন্য অ্যাম্বুলেন্সও প্রস্তুত করা হয়। তবে ঢাকায় নেয়ার আগেই অবস্থার আরো অবনতি হলে রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।
সিলেটে আরো ১৭ জন শনাক্ত
সিলেট ব্যুরো জানায়, সিলেটে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে আরো ১৭ জন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছরে এই বিভাগে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬৫ জনে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৩০ জন।
গতকাল এই তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. মো: মাহবুবুল আলম।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য মতে, নতুন শনাক্ত ১৭ জনের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ১০, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যাল হাসপাতালে ২, নর্থ ইস্ট মেডিক্যাল হাসপাতালে ২, হবিগঞ্জ সদর হাসপাতালে ১, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১, মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন রয়েছেন।