জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশ গণমুক্তি পার্টির উদ্যোগে শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে গণ-সমাবেশ ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ গণমুক্তি পার্টির সভাপতি এম এ আলীম সরকার এতে সভাপতিত্ব করেন। তিনি বলেন, ‘জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্য বাড়িয়ে সরকার জনগণের জীবনযাত্রার ওপর সরাসরি আঘাত করেছে। আমরা এই অন্যায্য ও জনস্বার্থবিরোধী মূল্যবৃদ্ধির তীব্র প্রতিবাদ জানাই এবং অবিলম্বে তা প্রত্যাহারের দাবি 
জানাই।’ তিনি বলেন, ‘আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই- জনগণের পকেট কেটে রাষ্ট্রীয় সঙ্কটের সমাধান করা চলবে না। বিজ্ঞপ্তি।