নিজস্ব প্রতিবেদক
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ার পরও শত শত প্রার্থী নিয়োগপত্র না পাওয়ায় গভীর উদ্বেগ, ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। গতকাল প্রদত্ত এক বিবৃতিতে তিনি একে রাষ্ট্রীয় নিয়োগব্যবস্থার স্বচ্ছতা ও নিরপেক্ষতার জন্য গুরুতর হুমকি বলে উল্লেখ করেন।
বিবৃতিতে তিনি বলেন, বিভিন্ন জেলায় অন্তত ৭৭৮ জন চূড়ান্ত নির্বাচিত প্রার্থী নিয়োগপত্র পাননি এবং ভেরিফিকেশনের নামে রাজনৈতিক বা পারিবারিক পরিচয় বিবেচনায় মেধাবীদের বাদ দেয়ার অভিযোগ উঠেছে। লিখিত ও মৌখিক পরীক্ষা পেরিয়ে চূড়ান্ত নির্বাচিতদের কোন আইনে ও কার সিদ্ধান্তে বাদ দেয়া হলো-তা স্পষ্ট করার আহ্বান জানান তিনি।





