মালয়েশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক World Sustainable Development Goals Challenge (WSDG) প্রতিযোগিতার স্বর্ণপদক পেয়েছেন ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশের (ইউএফটিবি) দুই শিক্ষার্থী মো: আল রিয়াদ ও ওয়াসিফ আজান নাফিজ। তারা ‘Designing Infrastructure-Independent Mesh Communication with End-to-End Security and Real-Time Health Monitoring for Military Personnel Situational Awareness’ শীর্ষক উদ্ভাবনী প্রকল্পের জন্য এ পুরস্কার পেয়েছেন। করেন। প্রকল্পটিতে অবকাঠামো নির্ভরতা ছাড়াই নিরাপদ যোগাযোগব্যবস্থা এবং সামরিক সদস্যদের স্বাস্থ্য পরিস্থিতি রিয়েল-টাইমে পর্যবেক্ষণের প্রযুক্তিগত সমাধান তুলে ধরা হয়েছে। প্রকল্পটির Supervisor ছিলেন ইউএফটিবির ইন্টারনেট অব থিংস অ্যান্ড রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ফারজানা আক্তার এবং প্রভাষক মো: আশিকুচ্ছালেহীন। গত ২৪ সেপ্টেম্বর মালয়েশিয়ার Multimedia University (MMU), Cyberjaya-Gi Tun Chancellor Hall-G এই পুরস্কার দেয়া হয় হয়। এ দিকে গোল্ড অ্যাওয়ার্ড পাওয়ায় শিক্ষার্থী মো: আল রিয়াদ ও ওয়াসিফ আজান নাফিজকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ইউএফটিবির ভিসি অধ্যাপক ড. মো: মোক্তার আলী। গাজীপুর প্রতিনিধি।
এই সম্পর্কিত আরও
রোব, ০৪ অক্টোবর, ২০২৬
ভাইয়ের বিরুদ্ধে সম্পত্তি দখলের অভিযোগ সাবেক এমপি-কন্যার
রোব, ০৪ অক্টোবর, ২০২৬
রাজশাহীতে পুলিশ মেধাবৃত্তি পেলেন ৬৯ শিক্ষার্থী
রোব, ০৪ অক্টোবর, ২০২৬
লালবাগে প্লাস্টিক কারখানায় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
রোব, ০৪ অক্টোবর, ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদেরও দায়িত্বশীল হতে হবে: মুহাম্মদ ফখরুল ইসলাম
রোব, ০৪ অক্টোবর, ২০২৬
আশুগঞ্জে বজ্রপাতে জেলের মৃত্যু
রোব, ০৪ অক্টোবর, ২০২৬





