ডিজিটাল রূপান্তরের যাত্রায় গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)। ব্যাংকটির ‘এগ্রি রুরাল ফাস্ট লোন’ (এআরএফএল) উদ্যোগটি ‘বাংলাদেশ প্রজেক্ট ম্যানেজমেন্ট সিম্পোজিয়াম অ্যান্ড অ্যাওয়ার্ডস ২০২৬’ এ ইনফরমেশন টেকনোলজি (মিডিয়াম ক্যাটাগরি) বিভাগে ‘চ্যাম্পিয়ন প্রজেক্ট অব দ্য ইয়ার’ পুরস্কার অর্জন করেছে। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনস্টিটিউট (পিএমআই), বাংলাদেশ চ্যাপ্টার এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি। ইউসিবির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ অপারেটিং অফিসার মো: আবদুল্লাহ আল মামুনসহ ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পুরস্কার অর্জনের বিষয়ে ইউসিবি জানায়, বিশেষ করে কৃষি ও পল্লী উদ্যোগের ক্ষেত্রে এ স্বীকৃতি ব্যাংকের জন্য একটি গর্বের মাইলফলক। একইসাথে এটি আরো কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক আর্থিক সেবা নিশ্চিত করতে ডিজিটাল উদ্ভাবন কাজে লাগানোর ক্ষেত্রে ব্যাংকের চলমান প্রচেষ্টার স্বীকৃতি। বিজ্ঞপ্তি।
এই সম্পর্কিত আরও
রোব, ০৪ অক্টোবর, ২০২৬
ভাইয়ের বিরুদ্ধে সম্পত্তি দখলের অভিযোগ সাবেক এমপি-কন্যার
রোব, ০৪ অক্টোবর, ২০২৬
রাজশাহীতে পুলিশ মেধাবৃত্তি পেলেন ৬৯ শিক্ষার্থী
রোব, ০৪ অক্টোবর, ২০২৬
লালবাগে প্লাস্টিক কারখানায় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
রোব, ০৪ অক্টোবর, ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদেরও দায়িত্বশীল হতে হবে: মুহাম্মদ ফখরুল ইসলাম
রোব, ০৪ অক্টোবর, ২০২৬
আশুগঞ্জে বজ্রপাতে জেলের মৃত্যু
রোব, ০৪ অক্টোবর, ২০২৬





