মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানাতে ‘নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান’ এর আয়োজন করা  হয়েছে। আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের ফুলে ফুলে বরণ করে নেয়া হয় এবং তাদের শিক্ষাজীবনের নতুন অধ্যায়ের জন্য শুভকামনা জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মানারাত ট্রাস্টের সদস্য অধ্যাপক ড.এম উমর আলী। বিশেষ অতিথি ছিলেন স্থপতি, শিক্ষাবিদ, লেখক ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ফাহমিদা ফারহানা খানম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল এস এম মাহবুব-উল-আলম, ওএসপি, এসজিপি, এনডিপি, পিএসসি (অব:) এ সময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ যথাক্রমে অধ্যাপক তাহমিনা ইয়াসমিন (প্রভাতী শাখা) এবং মু আনোয়ারুল করিম (দিবা শাখা)। বক্তারা মুসলিম স্কলার মুহাম্মাদ বিন মুসা আল খোয়ারিজমি, আবু মুসা জাবির ইবন হাইয়ানসহ বিখ্যাতদের পদাঙ্ক অনুসরণে নবাগত শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ ধারণ করে নিজেদের যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। বিজ্ঞপ্তি।