আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) ১৫ শিক্ষক ও কর্মকর্তা পিএইচডি ডিগ্রি অর্জনের জন্য আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় মালয়েশিয়ায় (আইআইইউএম) যাচ্ছেন। আইআইইউসি ও আইআইইউএমের যৌথ উদ্যোগের অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ উপলক্ষে সম্প্রতি আইআইইউসি কনফারেন্স রুমে ‘পিএইচডি ক্যান্ডিডেটস ফেয়ারওয়েল সেরিমনি’ অনুষ্ঠিত হয়েছে। আইআইইউসির ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অ্যান্ড স্টুডেন্ট ওয়েলফেয়ার ডিভিশনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইআইইউসির ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী। বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি প্রফেসর ড. মুহাম্মদ হাসমত আলীর সভাপতিত্বের অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান। অনুষ্ঠানে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ আকতারুজ্জামান খান এবং সেন্টার ফর রিসার্চ অ্যান্ড পাবলিকেশনের (সিআরপি) ডিরেক্টর ড. আজিজুল হক ছাড়াও বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান ও বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অ্যান্ড স্টুডেন্ট ওয়েলফেয়ার ডিভিশনের ভারপ্রাপ্ত পরিচালক মুহাম্মদ মাহফুজুর রহমান। বিজ্ঞপ্তি।