চট্টগ্রাম প্রেস ক্লাব ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে গত বৃহস্পতিবার বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক সংস্থার উদ্যোগে স্বাধীন বাংলাদেশের প্রথম সংবাদপত্র দৈনিক আজাদীর প্রতিষ্ঠাতা সম্পাদক ও চট্টগ্রামের বাঙালী মুসলমানদের নবজাগরণের অগ্রদূত আলহাজ মোহাম্মদ আবদুল খালেক ইঞ্জিনিয়ারের ৬৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘মোহাম্মদ আবদুল খালেক ইঞ্জিনিয়ার, দৈনিক আজাদী এবং গণতন্ত্র’ শীর্ষক সেমিনার ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব ও মূল প্রবন্ধ পাঠ করেন বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সভাপতি সিনিয়র সাংবাদিক এস এম জামাল উদ্দিন। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও মুনাজাত পরিচালনা করেন মাওলানা শহিদুল্লাহ চিশতী। সংস্থার যুগ্ম মহাসচিব সাংবাদিক মোহাম্মদ নাজিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম সংবাদপত্র পরিষদের সভাপতি ও দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অব প্রেস কাউন্সিল ও বাংলাদেশ প্রেস কাউন্সিল সাবেক সদস্য মইনুদ্দীন কাদেরী শওকত, চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি ও দৈনিক আমার দেশ আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি, চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট রাজনীতিবিদ ডা. এ কে এম ফজলুল হক, দৈনিক নয়াবাংলা সম্পাদক জিয়াউদ্দিন এম. এনায়েত উল্লাহ, বিশিষ্ট কর আইনজীবী মোহাম্মদ আমির হোসেন, স্পেশাল পিপি অ্যাডভোকেট মাসুদুল আলম, ছালেহ জহুর ফাউন্ডেশন সভাপতি আলহাজ সোহেল মাহমুদ, কবি সজল দাশ, চট্টগ্রাম জার্নাল সিনিয়র রিপোর্টার রুজি চৌধুরী, দৈনিক আজাদীর সিনিয়র স্টাফ রিপোর্টার জাহেদুল কবির, সাংবাদিক শহিদুল ইসলাম দুলদুল, সাংবাদিক খোরশেদ আলম, মানবাধিকার সংগঠক এম নুর উদ্দিন, পূর্বাভাস সম্পাদক রফিকুল ইসলাম, বাংলাদেশ  সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ চট্টগ্রাম জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল আউয়াল তারেক, সাংবাদিক এম এইচ সোহেল, এসএম রিয়াজ উদ্দিন জিম প্রমুখ। সভায় বিভিন্ন বক্তারা বলেন, চট্টগ্রামের সংবাদপত্রের শিল্প মুদ্রণ ও প্রকাশনা জগতে মোহাম্মদ আবদুল খালেক ইঞ্জিনিয়ারের অবদান ঐতিহাসিক। তিনি আজ আমাদের গৌরবময় ঐতিহ্যে পরিণত হয়েছেন। মোহাম্মদ আবদুল খালেক ইঞ্জিনিয়ার আমাদের জাতীয় ইতিহাস ও ঐতিহ্যের এক ভাস্বর মিনার। ব্যক্তিজীবনে অত্যন্ত সৎ ও ধর্মপ্রাণ আবদুল খালেক ইঞ্জিনিয়ারকে কোনো প্রকার সংকীর্ণতা ও একদেশদর্শিতা কোনো দিন স্পর্শ করতে পারেনি। মরহুম মোহাম্মদ আবদুল খালেক ইঞ্জিনিয়ার প্রতিষ্ঠিত দৈনিক আজাদী বহুল প্রচারিত এবং জনগণ কর্তৃক স্বীকৃত স্বাধীন গণতান্ত্রিক চেতনার এক অনন্য ইনস্টিটিউশন। বিজ্ঞপ্তি।