চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আলহাজ মোহাম্মদ মনজুর আলমের আয়োজনে হজরত মিসকিন শাহ রহমাতুল্লাহ আলাইহি মাজার মসজিদে গতকাল চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, দৈনিক আজাদীর সাবেক চিফ রিপোর্টার, হেলাল উদ্দিন চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে খতমে কুরআনে পাক, দোয়া ও মিলাদ মাহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মিলাদ ও মুনাজাত পরিচালনা করেন মাওলানা আবুল কাশেম। এ সময় আলহাজ মোস্তফা হাকিম বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক উপাধ্যক্ষ বাদশা আলম, হাফেজ মাওলানা আব্দুল মান্নানসহ বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।





