ম্যানেজারস কনফারেন্স ও  ৭ কোটি ৬৫ লাখ টাকার বীমা দাবি পরিশোধ করেছে দেশের শীর্ষ জীবনবীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স। এ উপলক্ষে গতকাল কক্সবাজারের হোটেলে লং বীচে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানির চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, সভাপতিত্ব করেন সিইও মো: কাজিম উদ্দিন। গেস্ট অব অনার ছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ। বিশেষ অতিথি ছিলেন কোম্পানির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব:) মো: মাসুদ হোসেন, পরিচালক বিলকিস নাহার, পরিচালক রাজিয়া সুলতানা, এনএলআই সিকিউরিটিজের চেয়ারম্যান ব্যারিস্টার রেদওয়ান হোসেন, পরিচালক মাহমুদ হাবীব জামান ও পরিচালক শাহীনুর মিনহাজ চৌধুরী। বক্তব্য রাখেন কোম্পানির ডিএমডি অ্যান্ড সিএফও প্রবীর চন্দ্র দাস ডিএমডি মো: আবুল কাসেম ও বাহার উদ্দিন মজুমদার, তাকাফুল কেন্দ্রীয় সমন্বয়কারী জি এম হেলাল উদ্দিন। বিজ্ঞপ্তি।