‘আপনার হৃদস্পন্দন সচল রাখুন’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব হার্ট দিবস উপলক্ষে ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালে দিনব্যাপী ফ্রি কার্ডিয়াক কনসালটেন্সির আয়োজন করা হয়। এ কার্যক্রমের আওতায় হাসপাতালে আগত দর্শনার্থী, রোগীদের স্বজনসহ সাধারণ মানুষ হৃদযন্ত্রের অবস্থা সম্পর্কে জানার সুযোগ পাচ্ছেন। প্রয়োজনে তারা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শও গ্রহণ করতে পারছেন।
দিবসটি উপলক্ষে হাসপাতালটিতে হৃদরোগ ও প্রতিকার বিষয়ে আয়োজিত সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন ডা. মো: মোহাসিন উদ্দিন। এতে দেশের বরেণ্য কার্ডিওলজিস্টরা অংশ নেন। সেমিনারে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন ডা. আবদুজ জাহের। প্যানেল অব এক্সপার্ট হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. বরেণ চক্রবর্তী, ডা. মো: লোকমান হোসাইন, ডা. অরুণ কুমার শর্মা, ডা. এস মোকাদ্দাস হোসেন (সাদী) এবং ডা. নুর মোহাম্মদ। অনুষ্ঠান পরিচালনা করেন ডা. মাহবুবুর রহমান। এ সময় মেডিক্যাল ডিরেক্টরসহ হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে সকালে বিশ্ব হার্ট দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতাল থেকে র্যালিটি শুরু হয়ে গ্রিনরোড ও মিরপুর রোড প্রদক্ষিণ করে পুনরায় ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালে এসে শেষ হয়। র্যালির উদ্বোধন করেন ল্যাবএইড হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা আহমেদ দাউদ।
বিশ্ব হার্ট দিবস-২০২৬ উপলক্ষে ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালে চলছে ‘বিশেষ সেবা পক্ষ’ যা চলবে ১৫ অক্টোবর পর্যন্ত। বিজ্ঞপ্তি।





