আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) ব্যবসায় প্রশাসন বিভাগের হিট উপ-প্রকল্পের (পিন: ১৩৪৪৬) আওতায় প্রতিষ্ঠিত সবুজ অর্থায়ন ও টেকসই উন্নয়ন গবেষণা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। গত রোববার ফিতা কেটে সেন্টারটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন আইআইইউসির ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি প্রফেসর ড. হাসমত আলী, ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান এবং ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর ড. নাজামুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হিট উপ-প্রকল্পের (পিন: ১৩৪৪৬) সাব-প্রজেক্ট ম্যানেজার প্রফেসর ড. আবদুল্লাহিল মামুন। বিজ্ঞপ্তি।