এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে (এইউবি) উচ্চশিক্ষায় ইঘছঋ বাস্তবায়ন, গুণগত নিশ্চয়তা ও অ্যাক্রেডিটেশন’ বিষয়ে দিনব্যাপী পেশাগত প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে। গতকাল বিশ্ববিদ্যালয়ের আয়েশা মেমোরিয়াল হলে দিনব্যাপী এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের (ইঅঈ) আয়োজনে এবং এইউবির ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (ওছঅঈ) সহযোগিতায় এ প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক।
বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত ভিসি প্রফেসর ড. মোশাররফ হোসাইন ভূঁইয়া, বিএসির পূর্ণকালীন সদস্য প্রফেসর ড. মো: শাহ আমরান, অ্যাক্রেডিটেশন, ছঅ ও ঘছঋ-এর পরিচালক প্রফেসর নাসির উদ্দিন আহমেদ এবং এইউবি আইকিউসি পরিচালক প্রফেসর ড. মুহাম্মাদ জাফার সাদেক। সভাপতিত্ব করেন বিএসির চেয়ারম্যান প্রফেসর ড. মো: আখতার হোসাইন খান। বিজ্ঞপ্তি।





