বগুড়া জেলা পরিষদের উদ্যোগে ছয় কোটি টাকা ব্যয়ে চারতলা বিশিষ্ট ধুনট উপজেলা ডাকবাংলোর নতুন ভবনের নির্মাণকাজ শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার ধুনটে নতুন এই ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জেলা পরিষদের প্রশাসক এ কে এম আহসানুল তৈয়ব জাকির। ভবনটি নির্মিত হলে ধুনট উপজেলায় আবাসন ও দাফতরিক সুবিধা বহুগুণ বাড়বে। ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে উপজেলা ডাকবাংলো প্রাঙ্গণে জেলা পরিষদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরিষদের নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম শাহনেওয়াজের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক এ কে এম আহসানুল তৈয়ব জাকির। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী হক ও ধুনট ইউএনও মো: আরিফ উল্লাহ নিজামী। এ ছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন ধুনট উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এ কে এম তোহিদুল আলম মামুন, ধুনট পৌর বিএনপির সভাপতি মো: আলিমুদ্দিন হারুন মণ্ডল এবং সাধারণ সম্পাদক মাহবুব হোসেন চঞ্চল। সভায় অন্যদের মধ্যে ধুনট উপজেলা বিএনপির সম্পাদক আবুল মনসুর পাশা, সাবেক পৌর প্রশাসক আকতার আলম সেলিম, সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক মোকফিজুর রহমান বাচ্চু ও ঠিকাদার সাজ্জাদ হোসেন প্রমুখ। বগুড়া অফিস।
এই সম্পর্কিত আরও
রোব, ০৪ অক্টোবর, ২০২৬
ভাইয়ের বিরুদ্ধে সম্পত্তি দখলের অভিযোগ সাবেক এমপি-কন্যার
রোব, ০৪ অক্টোবর, ২০২৬
রাজশাহীতে পুলিশ মেধাবৃত্তি পেলেন ৬৯ শিক্ষার্থী
রোব, ০৪ অক্টোবর, ২০২৬
লালবাগে প্লাস্টিক কারখানায় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
রোব, ০৪ অক্টোবর, ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদেরও দায়িত্বশীল হতে হবে: মুহাম্মদ ফখরুল ইসলাম
রোব, ০৪ অক্টোবর, ২০২৬
আশুগঞ্জে বজ্রপাতে জেলের মৃত্যু
রোব, ০৪ অক্টোবর, ২০২৬





