নোয়াখালী অফিস
নোয়াখালীতে বর্ণাঢ্য সমাবেশ ও র্যালির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহযোগী সংগঠন ‘জিয়া মঞ্চ’-এর ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে নোয়াখালী প্রেস ক্লাব চত্বরে নোয়াখালী জেলা জিয়া মঞ্চের উদ্যোগে এক সমাবেশের আয়োজন করা হয়। জেলা জিয়া মঞ্চের সভাপতি মনিরুল ইসলামের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইফতেখার হাসানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্যসচিব ও নোয়াখালী জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদ আজাদ, কেন্দ্রীয় জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, জেলা জিয়া মঞ্চের সাধারণ স¤পাদক শাহ আলম মেম্বার ও সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন আলো প্রমুখ।
সমাবেশ শেষে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি নোয়াখালী শহর ও জেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর বাজারে গিয়ে শেষ হয়। এতে জেলা ও স্থানীয় জিয়া মঞ্চ এবং বিএনপির অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।





