সিভিসি ফাইন্যান্সের ১১তম বার্ষিকী সাধারণ সভা (এজিএম) ২৭ সেপ্টেম্বর প্রতিষ্ঠানটির প্রধান র্কাযালয়ে সাফল্যের সাথে অনুষ্ঠিত হয়েছে। এ সভায় সভাপতিত্ব করনে কোম্পানিটির চেয়ারম্যান ফারহান ইউসুফ মামুন। সভায় কোম্পানির পরিচালনা পর্ষদের প্রাক্তন ভাইস চেয়ারম্যান সৈয়দ আল ফারুকসহ অন্যান্য শেয়ারহোল্ডারগণ অংশগ্রহণ করেন। এজিএম-এ কোম্পানির বর্তমান অবস্থা, আর্থিক কার্যক্রম, ভবিষ্যৎ পরকিল্পনা এবং বিনিয়োগের দিক নির্দেশনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সদস্যরা কোম্পানির উন্নয়নমূলক র্কমকাণ্ডের প্রশংসা করেন এবং ভবষ্যিতে আরো উন্নতি করার আশাবাদ ব্যক্ত করেন। সামি হুদা, ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্বে) উল্লেখ করেন যে, সিভিসি ফাইন্যান্স ব্যবসা সম্প্রসারণ এর লক্ষ্যে কিছু নতুন উদ্যোগ গ্রহণ করেছে এবং অর্থনৈতিক পরিবর্তনের প্রতিযোগিতায় টিকে থাকার জন্য প্রতিশ্রুতিবিদ্ধ। তারা শেয়ারহোল্ডারদের কাছ থেকে সমর্থন ও সহযোগতিা কামনা করেন যেন শিগগিরই উচ্চ পর্যায়ের লক্ষ্য অর্জন সম্ভব হয়। বিজ্ঞপ্তি।





