কোচের সাথে দ্বন্দ্বের গুঞ্জনের মধ্যেই পর্তুগাল ক্যাম্প ছেড়ে বেরিয়ে গেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ডেনমার্কের বিপে নেশন্স লিগের ম্যাচের আগে কোচ হোর্হে জেসুসের সাথে সম্পর্ক নিয়ে আলোচনা যখন তুঙ্গে, তখন বুধবার জাতীয় দলের ক্যাম্প ছাড়ার ঘোষণা দিয়েছেন পর্তুগাল অধিনায়ক নিজেই। কোপেনহেগেনের পারকেন স্টেডিয়ামে সতীর্থদের সাথে অনুশীলনে অংশ নেয়ার কথা ছিল রোনালদোর। কিন্তু জেসুস সংবাদ সম্মেলন করার পরই আচমকা ক্যাম্প ছেড়ে চলে যান তিনি। রোনালদোকে নিয়ে সংবাদ সম্মেলনে জেসুস জানিয়েছিলেন,  ডেনমার্কের বিপে নেশন্স লিগের ম্যাচেও শুরুর একাদশে থাকবেন না পর্তুগাল অধিনায়ক। এর আগে রোববার নরওয়ের বিপে পুরো ম্যাচ বেঞ্চেই কাটিয়েছিলেন রোনালদো। এরপরই সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ক্যাম্প ছাড়ার বিষয়টি নিশ্চিত করেন রোনালদো। তিনি লেখেন, জাতীয় দলের কোচের সংবাদ সম্মেলনের পর এবং পর্তুগিজ ফুটবল ফেডারেশনের সভাপতির সাথে কথা বলে আমি জাতীয় দলের অনুশীলন ক্যাম্প ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। তিনি লিখেছেন, যথাসময়ে আমি পর্তুগালের সব মানুষের কাছে জাতীয় দল ছাড়ার কারণ সম্পর্কে সত্যটা জানাবো। এই জাতীয় দলের প্রতি আমি সবসময় নিবেদিত ছিলাম। এর আগে জেসুস অবশ্য রোনালদোর সাথে তার কোনো দ্বন্দ্ব নেই বলেই দাবি করেছিলেন।