আলজাজিরা
দুবাই থেকে তেলআবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি বিমানে মাঝআকাশে রক্তক্ষয়ী সঙ্ঘাতের তথ্য প্রকাশ করেছে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ককপিটে চালকের ওপর সহকারী পাইলট (কো-পাইলট) শারীরিকভাবে চড়াও হলে উদ্ভূত পরিস্থিতিতে উড়োজাহাজটি জরুরি অবতরণে বাধ্য হয়। এই ঘটনায় পাইলট ও কো-পাইলট উভয়েই রক্তাক্ত ও আহত হয়েছেন। সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রতিনিধি দলকে সাথে নিয়ে পরিচালিত প্রাথমিক তদন্ত শেষে এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছে রিয়াদ।
সংযুক্ত আরব আমিরাত থেকে ইসরাইল অভিমুখী ‘ফ্লাইদুবাই এফজেড১০৭৩’ নম্বর ফ্লাইটটিতে ককপিটের অভ্যন্তরে হিংসাত্মক ঘটনার মুখোমুখি হতে হয়। সার্বিক নিরাপত্তা বিবেচনায় তাৎক্ষণিকভাবে সৌদি আরবের তাবুক শহরে অবস্থিত প্রিন্স সুলতান বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজটির জরুরি অবতরণ করানো হয়। এ বিষয়ে এয়ারলাইন্স কর্তৃপক্ষ কেবল বাগি¦তণ্ডার কথা বললেও ক্রু সদস্যরা বিচক্ষণতার সাথে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে নিরাপদ পথ পরিবর্তনের ব্যবস্থা নেন। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, স্থানীয় সময় সকাল ৯টা ৪৫ মিনিটে (জিএমটি ০৬:৪৫) ১৭৪ জন যাত্রী এবং আটজন ক্রু সদস্যকে নিয়ে বিমানটি তাবুকে পৌঁছায়। অবতরণের পর যাত্রীদের পূর্ণ প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হয়। পরশু দিনই বিকেল ৫টা ৪০ মিনিটে বিকল্প বিমানে করে সকল যাত্রীকে নির্ধারিত গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করা হয়। এ ছাড়া মূল চালক ও সহকারী ছাড়া বাকি ক্রু সদস্যরাও ভিন্ন বিমানে দুবাই ফেরত যান।
এই সম্পর্কিত আরও
রোব, ০৪ অক্টোবর, ২০২৬
ভাইয়ের বিরুদ্ধে সম্পত্তি দখলের অভিযোগ সাবেক এমপি-কন্যার
রোব, ০৪ অক্টোবর, ২০২৬
রাজশাহীতে পুলিশ মেধাবৃত্তি পেলেন ৬৯ শিক্ষার্থী
রোব, ০৪ অক্টোবর, ২০২৬
লালবাগে প্লাস্টিক কারখানায় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
রোব, ০৪ অক্টোবর, ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদেরও দায়িত্বশীল হতে হবে: মুহাম্মদ ফখরুল ইসলাম
রোব, ০৪ অক্টোবর, ২০২৬
আশুগঞ্জে বজ্রপাতে জেলের মৃত্যু
রোব, ০৪ অক্টোবর, ২০২৬





