অমর একুশে ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মহান ভাষা আন্দোলনের সকল শহীদের প্রতি শ্রদ্ধার ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ আইন সমিতি।

শুক্রবার ভোরে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে বাংলাদেশ আইন সমিতি।

এ সময়ে বাংলাদেশ আইন সমিতির আহ্বায়ক মনির হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-হিসাব পরিচালক সুপ্রিয়া দাস, সমিতির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আজাদ সুবহানী, সমিতির সদস্য সচিব মো: কামাল হোসেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলএল.এম. ল’ইয়ার্স এসোসিয়েশন (ডুলার) নির্বাচিত সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো: মাকসুদ উল্লাহ, আইনজীবী শেখ ওবায়দুল হক ওয়াশিম, আব্দুস সালাম রিংকু প্রমুখ উপস্থিত ছিলেন।