চলমান কঠোর লকডাউন শিথিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সময় খোলা থাকবে শপিংমল দোকানপাট। তবে অবশ্যই এ সময় স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
এই সময়ে স্বাস্থ্যবিধি মেনে চলবে গণপরিবহণ। খোলা থাকবে শপিংমল ও দোকানপাট।
আগামী ১৫ থেকে ২৩ জুলাই পর্যন্ত লকডাউন শিথিল করে শিগগিরই প্রজ্ঞাপন জারি করবে মন্ত্রিপরিষদ বিভাগ।
কোরবানি ঈদের মানুষের চলাচল ও পশুরহাটে কেনাবেচার বিবেচনায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।








