কুষ্টিয়ার মিরপুরে মাটিবোঝাই ট্রলির ধাক্কায় আরিয়ান জোয়ার্দ্দার (৪) নামে এক শিশু নিহত হয়েছে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে মিরপুর পোড়াদহ সড়কের ছাতিয়ান ইউনিয়নের কালিতলায় এ ঘটনা ঘটেছে।

মিরপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আব্দুল আজিজ এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত আরিয়ান জোয়ার্দ্দার উপজেলার ছাতিয়ান ইউনিয়নের কালিতলা গ্রামের আরিফ জোয়ার্দ্দারের ছেলে বলে জানা গেছে।

মিরপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আব্দুল আজিজ বলেন, ট্রলির ধাক্কায় এক শিশু নিহত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

মিরপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) অসিত কুমার বলেন, মাটিবোঝাই ট্রলির ধাক্কায় আরিয়ান জোয়ার্দ্দার নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় স্টিয়ারিং ট্রলিটিকে স্থানীয়রা আটক করেছে।