চুয়াডাঙ্গার কলেজছাত্র রঞ্জু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে ছাত্রসমাজ ও এলাকার সর্বস্তরের মানুষ। গতকাল সোমবার দুপুরে শহরের চুয়াডাঙ্গা প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, রঞ্জুর বাবা আজিজুল মীর, চাচা খোকন মীর, বড় ভাই রানা মীর, চাচাতো ভাই নাহিদ হাসান, ফুফাতো ভাই সাগর প্রমুখ।
বক্তারা বলেন, পুলিশ এখনো রঞ্জু হত্যা মামলার আসামিদের আইনের আওতায় নিয়ে আসতে পারেনি। তাই আসামিদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার করতে হবে।
সম্প্রতি দামুড়হুদা উপজেলার বদনপুরে মাসুদ হাসান রঞ্জু (২৩) নামে এক কলেজছাত্রের লাশ উদ্ধার করে পুলিশ। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত ছিল।
চুয়াডাঙ্গায় কলেজছাত্র হত্যার বিচার দাবিতে মানববন্ধন
চুয়াডাঙ্গার কলেজছাত্র রঞ্জু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে ছাত্রসমাজ ও এলাকার সর্বস্তরের মানুষ। গতকাল সোমবার দুপুরে শহরের চুয়াডাঙ্গা প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত...
