রাজবাড়ীর বালিয়াকান্দি আশা শাখার লোন কর্মীকে রবিবার দুপুরে প্রকাশ্যে দিবালোকে অজ্ঞান করে নগদ টাকা ও স্বর্নের চেইন ছিনিয়ে নিয়েছে দুবৃত্তরা।
আশার রিজিওনাল ম্যানেজার (আরএম) সুদিপ্ত সাহা জানান, আশা বালিয়াকান্দি শাখার লোন কর্মী আসমা খাতুন রবিবার লোন কালেকশন করে নিয়ে অফিসে ফেরার পথে বালিয়াকান্দি উপজেলা পরিষদের প্রধান গেইটের নিকট উপজেলা পরিষদ অডিটরিয়ামের বারান্দা থেকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকা অবস্থায় তাকে উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করা হয়।
দুবৃত্তরা তার কাছে থাকা কিস্তি আদায়ের ৫০ হাজার টাকা, তার গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায়। তবে তার জ্ঞান না ফেরার কারণে এখনো বিস্তারিত বলা সম্ভব হচ্ছে না। এ ব্যাপারে বালিয়াকান্দি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
বালিয়াকান্দিতে এনজিও কর্মীর টাকা ও চেইন ছিনতাই
রাজবাড়ীর বালিয়াকান্দি আশা শাখার লোন কর্মীকে রবিবার দুপুরে প্রকাশ্যে দিবালোকে অজ্ঞান করে নগদ টাকা ও স্বর্নের চেইন ছিনিয়ে নিয়েছে দুবৃত্তরা। আশার রিজিওনাল ম্যানেজার (আরএম) সুদিপ্ত...



