জাল টাকা উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ ও মাসুদ পারভেজের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। গতকাল ঢাকার অতিরিক্ত তৃতীয় মহানগর দায়রা জজ রবিউল আলমের আদালত আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করে এবং আনুষ্ঠানিকভাবে বিচারের জন্য আগামী ১৫ মার্চ সাক্ষ্য গ্রহণের জন্য পরবর্তী তারিখ ধার্য করেন।
উল্লেখ্য গত বছরের ১৫ জুলাই ঢাকার উত্তরার ১১ নম্বর সেক্টরের সাহেদের একটি ফ্ল্যাটে অভিযান চালায় র্যাব। সেখান থেকে জাল টাকা উদ্ধার করা হয়। ওই ঘটনায় উত্তরা পশ্চিম থানার র্যাব-১ কর্মকর্তা মজিবুর রহমান বাদি হয়ে একটি মামলা করেন। মামলায় সাহেদ ও মাসুদ পারভেজসহ অজ্ঞাতনামাদের আসামি করা হয়। এরপর গত বছরের ১ নভেম্বর উত্তর-পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ জাকির হোসেন ১৩ জনকে সাক্ষী করে সাহেদ ও মাসুদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।



