ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার উদয়পুর গ্রামে অসুস্থ মাকে দেখতে যেতে বাঁধা দেয়ায় স্বামীর সাথে অভিমান করে বিষ পানে আত্মহত্যা করেছেন গৃহবধূ ভেসো বেগম (৩৫)।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, বালিয়াডাঙ্গী উপজেলার উদয়পুর গ্রামের মফিজুর হক সোমবার রাতে তার স্ত্রী ভেসো বেগমকে তার অসুস্থ মাকে দেখতে যেতে বাঁধা দেন। এতে স্বামীর সাথে অভিমান করে র্কীটনাশক খেয়ে অসুস্থ হয়ে পড়েন ভেসো বেগম। বাড়ির লোকজন তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
সংবাদ পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে লাশ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই আজিজুর ইসলাম জানান, মৃতের স্বামী মফিজুর হক তার স্ত্রী ভেসো বেগমকে তার অসুস্থ মাকে দেখতে যেতে বাঁধা দেয়ায় স্বামীর সাথে অভিমান করে র্কীটনাশক ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়েন। বাড়ির লোকজন টের পেয়ে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
তিনি বলেন, মৃতের ভাই থানায় একটি ইউডি মামলা করেছেন।






