জয়পুরহাটের পাঁচবিবি রেলস্টেশনে বিভিন্ন আন্তঃনগর ট্রেনের টিকিটের অপ্রতুল বরাদ্দ ও টিকিট বিক্রয়ে অনলাইন ব্যবস্থা না থাকায় হয়রানি এবং ভোগান্তির শিকার হচ্ছে যাত্রীসাধারণ। যাত্রীদের চাহিদামতো টিকিট দিতে না পারার কারণে স্টেশনে সংশ্লিষ্টদের সাথে মাঝে মধ্যেই বাগি¦তণ্ডার ঘটনা ঘটছে। এ ছাড়া খুলনা যাতায়াতকারী রূপসা ও সীমান্ত এক্সপ্রেস এবং ঢাকা যাতায়াতকারী নীলসাগর ও কুড়িগ্রাম আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি না থাকার কারণে চরম ভোগান্তির শিকার হচ্ছে স্থানীয় যাত্রীরা।
খোঁজ নিয়ে জানা গেছে, চিলাহাটি থেকে রাজশাহী যাতায়াতকারী তিতুমীর ট্রেনে পাঁচবিবির যাত্রীদের জন্য রাজশাহীর নয়টি সিট বরাদ্দ রয়েছে। মাঝের কোনো স্টেশনের জন্য সিট নেই। এ ট্রেনে চিলাহাটির সিট রয়েছে পাঁচটি। বরেন্দ্র আন্তঃনগর ট্রেনের রাজশাহীতে নয়টি, নাটোরের পাঁচটি এবং সান্তাহারের জন্য বরাদ্দ রয়েছে ১০টি সিট, যা প্রয়োজনের তুলনায় কম। ট্রেন দু’টির যাত্রীরা পর্যাপ্ত টিকিট না পাওয়ায় উভয় দিকের অর্ধশতাধিক যাত্রী প্রতিদিনই বিনা টিকিটে বা বিশেষ ব্যবস্থায় ভ্রমণ করছেন বলে একটি সূত্র জানায়।
ঢাকা অভিমুখী একতা আন্তঃনগর ট্রেনে ঢাকার জন্য বরাদ্দ রয়েছে ২৭টি এবং পঞ্চগড় অভিমুখী একই ট্রেনের দিনাজপুর ও পঞ্চগড়ের জন্য রয়েছে ২০টি সিট। ঢাকা অভিমুখী দ্রুতযান আন্তঃনগরে ১৮টি এবং পঞ্চগড়, দিনাজপুরের জন্য রয়েছে মাত্র ১০টি সিট। আবার রাজশাহী যাতায়াতকারী বাংলাবান্ধা আন্তঃনগর ট্রেনটি পাঁচবিবি রেলস্টেশনে যাত্রাবিরতি থাকলেও বেশ কিছুদিন থেকে যাত্রীদের টিকিট দেয়া হচ্ছে না। কারণ হিসেবে জানা যায়, শুধু সান্তাহারের জন্য পাঁচটি সিটের টিকিট বিক্রি হলেও বগি বিকল থাকার কারণে রাজশাহীর টিকিট বিক্রি বন্ধ রয়েছে।
পাঁচবিবি রেলস্টেশনের মাস্টার আব্দুল আউওয়াল হোসেন বলেন, কম্পিউটার সিস্টেম চালু না হওয়ায় মাসে দু-একটি টিকিটের সমস্যা হচ্ছে।
বাংলাদেশ রেলওয়ের পশ্চিম অঞ্চলের চিফ কমার্শিয়াল ম্যানেজার আহসান উল্লাহ ভূঁইয়া জানান, নতুন বগি (কোচ) সংযোজন করা সম্ভব না হওয়ার কারণে আপাতত সিট বাড়ানো সম্ভব হচ্ছে না। তবে স্ট্যান্ডিং টিকিটের জন্য উপরে যোগাযোগ করা হচ্ছে। খুব শিগগিরই অনলাইন টিকিটের জন্য পাঁচবিবি রেলস্টেশনে কম্পিউটার সরবরাহ করা হবে।
বরাদ্দ অপ্রতুল : পাঁচবিবির ট্রেনযাত্রীদের দুর্ভোগ
জয়পুরহাটের পাঁচবিবি রেলস্টেশনে বিভিন্ন আন্তঃনগর ট্রেনের টিকিটের অপ্রতুল বরাদ্দ ও টিকিট বিক্রয়ে অনলাইন ব্যবস্থা না থাকায় হয়রানি এবং ভোগান্তির শিকার হচ্ছে যাত্রীসাধারণ। যাত্রীদের চাহিদামতো টিকিট...



