জয়পুরহাটের পাঁচবিবিতে প্রেমিকাকে ডেকে নিয়ে দুই বন্ধুসহ গণধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ কামরুজ্জামান কামরুল (২০) নামের এক ধর্ষককে আটক করেছে। ঘটনাটি ঘটে গত শুক্রবার রাতে উপজেলার মাগুড়া নিচুমপুর গ্রামে। এ ব্যাপারে কিশোরীর বোন শনিবার রাতে তিনজনকে আসামি করে পাঁচবিবি থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার মাগুড়া বটতলী গ্রামের মজিবর রহমানের ছেলে রেজাউল করিম রেজা (১৬) প্রেমের সূত্র ধরে ওই কিশোরীকে শুক্রবার সন্ধ্যায় বাড়ির পাশে ফাঁকা ফসলের মাঠে একটি গভীর নলকূপের ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে। এ সময় পূর্বপরিকল্পনা অনুযায়ী দুই বন্ধু একই এলাকার হামিদুল ইসলামের ছেলে কামরুজ্জামান কামরুল (২০) ও মহিউদ্দনের ছেলে জুয়েল মাহমুদ (২২) সেখানে উপস্থিত হয়ে ধর্ষণের ভিডিও মোবাইল ফোনে ধারণ করে। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয়ভীতি দেখিয়ে তারাও তাকে ধর্ষণ করে। এ সময় কিশোরী চিৎকার করলে তারা পালিয়ে যায়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে একজনকে আটক করে।
পাঁচবিবি থানার ওসি পলাশ চন্দ্র দেব বলেন, এ ঘটনায় একজনকে আটক করে জেলহাজতে পাঠানো হয়েছে। অপর আসামিদের আটকের চেষ্টা চলছে।
পাঁচবিবিতে কিশোরীকে ডেকে নিয়ে গণধর্ষণ
জয়পুরহাটের পাঁচবিবিতে প্রেমিকাকে ডেকে নিয়ে দুই বন্ধুসহ গণধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ কামরুজ্জামান কামরুল (২০) নামের এক ধর্ষককে আটক করেছে। ঘটনাটি ঘটে গত শুক্রবার...



