ঢাকার সাভারে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ র্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে এ র্যালি করে দলটির নেতাকর্মীরা।
বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-পরিবার কল্যাণবিষয়ক সম্পাদক ও ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের সাবেক সংসদ সদস্য ডা: দেয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর নেতৃত্বে এ র্যালি অনুষ্ঠিত হয়। এতে সাভার ও আশুলিয়া এলাকার নেতাকর্মীরা অংশ নেন। র্যালিটি পাকিজা এলাকা থেকে শুরু হয়ে মহাসড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
এ সময় ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন মোহাম্মদ খোরশেদ আলম, ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিনসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।






