পানি নিষ্কাশনসহ ১১ দফা দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ করেছে নোয়াখালী জেলা জামায়াত। মানববন্ধন শেষে জেলা প্রশাসককে স্মারকলিপি দেয় সংগঠনটি।
রোববার (১৩ জুন) বিকেলে ডিসি অফিসের সামনে এ মানববন্ধন করেন জামায়াতের নেতাকর্মীরা।
মানববন্ধনে জেলা জামায়াতের আমির ইসহাক খন্দকার, জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ সাইয়েদ আহামেদ, মাওলানা নিজাম উদ্দিন ফারুক, জেলা সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন বক্তব্য দেন।
বক্তারা বলেন, খাল খননের নামে সরকারি টাকা হরিলুট হয়েছে। কৃষি ও মৎস্যখাতকে রক্ষা করা এবং জলাবদ্ধতা নিরসনে অবিলম্বে অবৈধ দখলে থাকা খাল উদ্ধার করতে হবে।






