মেহেরপুর-কুষ্টিয়া সড়কে মাছবোঝাই আলগামন উল্টে জুয়েল রানা (২৮) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন।

আজ শনিবার সকাল ৮টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গাংনী উপজেলার চোখতোলার মাঠ নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

জুয়েল রানা গাংনী উপজেলার ছাতিয়ান গ্রামের মিনহাজ উদ্দীনের ছেলে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, জুয়েল রানা ছাতিয়ান গ্রাম থেকে মাছ নিয়ে গাংনী মাছ বাজারে বিক্রির উদ্দেশে আসছিলেন। চোখতোলার মাঠ নামক স্থানে পৌঁছালে আলগামনের এক্সেল ভেঙ্গে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। এ সময় দুর্ঘটনাকবলিত আলগামনের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সূত্র : ইউএনবি