মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধদের চিকিৎসা সহায়তা করার জন্য ভারত থেকে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা নিয়ে সজ্জিত একটি বার্ন বিশেষজ্ঞ এবং নার্সদের দল শিগগিরই ঢাকায় আসছে।

আজ বুধবার ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির হাইকমিশন এ কথা জানিয়েছে।

তারা প্রয়োজনে ভারতে আরো চিকিৎসা প্রদান এবং বিশেষায়িত সেবার জন্য সুপারিশকৃত রোগীদের অবস্থা মূল্যায়ন করবে।

ভারতীয় হাইকমিশন জানিয়েছে, তাদের প্রাথমিক মূল্যায়ন এবং চিকিৎসার ওপর নির্ভর করে অতিরিক্ত মেডিক্যাল টিমও পাঠানো হতে পারে।

গত ২১ জুলাই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঢাকায় বিমান বিধ্বস্তে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন।

সূত্র : বাসস