জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজের সাথে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) রাজধানীর সংসদ ভবন এলাকায় অবস্থিত ঐকমত্য কমিশনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কমিশনের কর্মকাণ্ড, লক্ষ্য এবং অর্জন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

অধ্যাপক আলী রীয়াজ কমিশনের উদ্যোগে রাজনৈতিক দলগুলোর সাথে অনুষ্ঠিত সংলাপ, জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার প্রচেষ্টা এবং জুলাই মাসে ঘোষিত জাতীয় সনদ বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে রাষ্ট্রদূতকে অবহিত করেন।

রাষ্ট্রদূত মাইকেল মিলার কমিশনের কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং চলমান প্রচেষ্টা সফলভাবে সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠক সংক্রান্ত তথ্য জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়।