বাংলাদেশে পাকিস্তানের নতুন হাইকমিশনার ইমরান হায়দার ঢাকায় পৌঁছেছেন। তিনি শুক্রবার (৮ আগস্ট) ঢাকার পাকিস্তান মিশনে যোগ দেন।

ইমরান হায়দারকে ঢাকায় স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা, পা‌কিস্তানের ডেপু‌টি হাইক‌মিশনার এবং তাদের হাইক‌মিশনের কর্মকর্তারা।

ঢাকা মিশনে যোগ দেয়ার আগে ইমরান হায়দার মিয়ানমারে পাকিস্তানের হাইকমিশনার হিসেবে দায়িত্বরত ছিলেন। তিনি সৈয়দ আহমেদ মারুফের স্থলাভিষিক্ত হলেন।

গত ১১ মে হঠাৎ করে ঢাকা ছাড়েন পাক হাইকমিশনার সৈয়দ মারুফ। সেদিনই পাকিস্তান হাইকমিশন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে মারুফের ঢাকা ছেড়ে যাওয়ার তথ্য সম্পর্কে অবহিত করে।

পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আগামী ২৩ আগস্ট দুই দিনের সফরে ঢাকায় আসছেন। সেই সফরের আগেই পাকিস্তানের নতুন দূত ঢাকা মিশনে যোগ দিলেন।