আশরাফুল মামুন মালয়েশিয়া

বিবাহিত স্ত্রী থেকে স্বামী চার মাসের বেশি দূরে  থাকার বিধান ইসলামে নেই, এই চার মাস দূরে থাকতে হলে অবশ্যই স্বামী তার স্ত্রীর কাছ থেকে অনুমতি নিতে হবে বলে মন্তব্য করেছেন ইসলামী সম্মলনের প্রধান আলোচক এ সময়ের জনপ্রিয় ইসলামিক স্কলার শায়েখ ড. মিজানুর রহমান আজাহারী। গতকাল বিকেলে কুয়ালালামপুরের রিসডা ফাইভ স্টার হোটেলের সুলতান আহমাদ শাহ বহুতল অডিটোরিয়ামে বাংলাদেশ ইয়ুথ কমিউনিটি মালয়েশিয়ার উদ্যেগে আয়োজিত ইসলামী মহাসম্মেলনে প্রধান আলোচকের বক্তব্যে এ কথা বলেন তিনি।
কিন্তু প্রবাসী শ্রমিক কর্মচারীদের  চার মাস পরপর ছুটি পাওয়া যেমন সম্ভব না তেমনি ছুটি পেলেও প্রতি মাসে বিমান ভাড়া দিয়ে দেশে যাওয়া সম্ভব না, এ প্রশ্ন করা হলে ড. আজাহারী বলেন, বিভিন্ন পরিস্থিতিতে বা বিশেষ জরুরি প্রয়োজন ও প্রবাসী কর্মীদের ক্ষেত্রে সর্বোচ্চ  ছয় মাস দূরে থাকতে পারবে বলে মন্তব্য করেছেন তিনি। 
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী স্কলার শায়েখ আহমাদুল্লাহ।  এ সময় তিনি প্রবাসী ও তাদের পরিবারের ইসলামের আলোকে জীবন গঠন করার নিমিত্তে উপস্থিত দর্শকের বিভিন্ন প্রশ্নের সরাসরি উত্তর দিয়েছেন। 
হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন লিংকন ইউনিভার্সিটির সাঈদ বিন মনসুর, অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আইন গ্রুপের চেয়ারম্যান অনুষ্ঠানের টাইটেল স্পনসর দাতু সেরি হাজি হাসান আলি, মোশাররফ হেসেন মিয়াজী, শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বাংলাদেশ ইয়ুথ কমিউনিটির সাধারণ সম্পাদক মো: রমজান।