নিজস্ব  প্রতিবেদক

ডিসেম্বর আমাদের বিজয়ের মাস। তাই ডিসেম্বরে কোনো অপশক্তি রাজনৈতিক অস্থিরতা ও নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবে না, এই বিষয়ে সরকার ও আইনশৃঙ্খলাবাহিনী সতর্ক রয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। গতকাল বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরা বাহিনীর নতুন সদর দফতরের ‘শুভারম্ভ ফলক’ উন্মোচনের সময় তিনি এ কথা বলেন।
সালাহউদ্দিন আহমেদ বলেন, আইনশৃঙ্খলাবাহিনীর ভেতরে যারা আগের আমলের লোকজনের সাথে যোগাযোগ রা করছে বা নাশকতার পরিকল্পনায় লিপ্ত, তাদের বিষয়ে খোঁজ নেয়া হচ্ছে। যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অপরাধের (ক্রিমিনাল অফেন্স) প্রমাণ মিলবে, তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনেই কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিশেষ অভিযানের বিষয়ে তিনি আরো বলেন, বিশেষ কোনো নতুন অভিযান বা ‘অপারেশন কিন হার্ট’ সংক্রান্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়নি। আইনশৃঙ্খলা রাকারী বাহিনীর সদস্যরা সবাই সম্মিলিতভাবে তাদের নিয়মিত অপারেশন পরিকল্পনা অনুযায়ী দায়িত্ব পালন করে যাচ্ছেন। দেশের আইন শৃঙ্খলা রা ও জননিরাপত্তা নিশ্চিত করতে স্বাভাবিক এই তদারকি ও কার্যক্রম অব্যাহত থাকবে।
রাজধানী ঢাকার দীর্ঘদিনের যানজট ও সড়ক ব্যবস্থাপনা নিয়ে মন্ত্রী জানান, গত ছয় থেকে সাত মাস ডিএমপি, ঢাকা সিটি করপোরেশন এবং সংশ্লিষ্ট অন্যান্য দফতর যৌথভাবে কাজ করছে। ধাপে ধাপে ট্রাফিক শৃঙ্খলা ফিরিয়ে আনা হচ্ছে। এতে গাড়ি চলাচলের পথ সুগম হচ্ছে এবং ধীরে ধীরে সাধারণ মানুষও ট্রাফিক নিয়মের আওতায় অভ্যস্ত হয়ে উঠছেন।
এর পরেই বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরা বাহিনীর অডিটোরিয়ামে নবনির্মিত ‘অগ্রযাত্রা ভবন’, ‘প্রান্তিক সংযোগ’ পরিষেবা, ‘প্রান্তিক শক্তি’ ও ‘ভ্রাম্যমাণ আইটি প্রশিণ সেন্টার’-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরা বাহিনীকে আরো সুসংগঠিত, গতিশীল ও আধুনিক আইনি কাঠামোর আওতায় আনতে বিদ্যমান তিনটি পৃথক আইনকে একীভূত করে একটি সমন্বিত ও একক ‘আনসার বাহিনী আইন’ প্রণয়নের উদ্যোগ নেয়া হয়েছে।
মন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরা বাহিনী ‘আনসার বাহিনী আইন, ১৯৯৫,’ ‘আনসার ব্যাটালিয়ন আইন, ২০২৩’ এবং ‘গ্রাম প্রতিরা দল আইন, ১৯৯৫’Ñ এই তিনটি পৃথক আইনের অধীনে পরিচালিত হচ্ছে। একাধিক আইনের পরিবর্তে একটি সমন্বিত ও একক আইন প্রণয়ন করে তার অধীনে আধুনিক বিধিমালা তৈরি করা হলে বাহিনীর সামগ্রিক কর্মকাণ্ড আইনি ভিত্তির ওপর আরো সুদৃঢ় হবে এবং সার্বিক পরিচালনা ও নিয়ন্ত্রণ আরো সুশৃঙ্খল হবে।
তেজগাঁওয়ে তিন দশমিক ৪২৮ একর পরিত্যক্ত জমি আইনানুগ হস্তান্তরের মাধ্যমে আধুনিক আনসার সদর দফতর প্রতিষ্ঠার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, এ বহুতল ভবন ও আধুনিক কমান্ড সেন্টার থেকে আইনশৃঙ্খলা রাকারী অন্যান্য বাহিনীর সাথে দ্রুত তথ্যবিনিময়, সেন্ট্রাল অপারেশন মনিটরিং এবং সমন্বিত কৌশলগত পরিকল্পনা পরিচালনা করা সম্ভব হবে।
দেশের অদ জনশক্তিকে দ জনসম্পদে রূপান্তরের ওপর গুরুত্ব আরোপ করে সালাহউদ্দিন আহমেদ বলেন, এক লাখ টিডিপি স্বেচ্ছাসেবককে আধুনিক প্রশিণ ও ডিজিটাল ব্যবস্থাপনার আওতায় এনে শক্তিশালী স্বেচ্ছাসেবী নেটওয়ার্ক গড়ে তোলা হচ্ছে। এ ছাড়া জাপানি ভাষা প্রশিণ, ‘সঞ্জীবন’ প্রকল্প, ডিজিটাল প্রশিণ এবং ‘প্রান্তিক সংযোগ’ ও ‘প্রান্তিক শক্তি’র মতো বহুমুখী সামাজিক ও অর্থনৈতিক সেবা কার্যক্রম দেশে-বিদেশে কর্মসংস্থান বৃদ্ধি, নারীর মতায়ন এবং জাতীয় প্রবৃদ্ধিতে বড় অবদান রাখবে।
অভিযোগ প্রমাণিত হলে আইনি 
ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
রাড্ডা কিনিক দখল ভাঙচুরের ঘটনায় সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির জড়িত থাকার অভিযোগের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, তার বিরুদ্ধে তদন্তে অভিযোগ প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। অপরাধ করলে তাকে অপরাধী হিসেবেই দেখা হবে। দলীয় কোনো পরিচয় বিবেচনা নয়। 
গতকাল বৃহস্পতিবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয় নিয়ে জরুরি প্রেস ব্রিফিংয়ে মন্ত্রী এ কথা বলেন। 
মন্ত্রী বলেন, মিষ্টির বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া যাবে না। কেননা প্রমাণ ছাড়া একজন সংসদ সদস্যের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া যায় না। তদন্ত অব্যাহত থাকবে। তিনি বলেন, প্রাথমিকভাবে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে প্রথমত দলীয় ব্যবস্থা নেয়া হতে পারে। পাশাপাশি আইন অনুযায়ীও ব্যবস্থা হবে।  
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা অপরাধকে অপরাধ হিসেবে দেখতে চাই, রাজনৈতিক দল বিবেচ্য নয়। অপরাধ সংঘটিত হলে ১২ থেকে ২৪ ঘণ্টার মধ্যে অপরাধীকে ধরা হচ্ছে, আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। 
৪৯তম বিসিএসে বাদ পড়াদের প্রজ্ঞাপন আগামী সোমবার :
ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ৪৯তম বিশেষ বিসিএস-এ রাজনৈতিক পরিচয়ে কারো প্রতি কোনো বৈষম্য সৃষ্টি করা হবে না। 
তিনি বলেন, যাচাই-বাছাই বা পুলিশ ভেরিফিকেশন সাপেে ৪৯তম বিসিএসে (বিশেষ) প্রথম পর্যায়ে (প্রজ্ঞাপনে) বাদ পড়া প্রার্থীদের প্রজ্ঞাপন আগামী সোমবার (৫ অক্টোবর) হবে। 
মন্ত্রী বলেন, জুলাইয়ের ছাত্র-গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছিল একটি মানবিক ও বৈষম্যহীন রাষ্ট্র ও সমাজব্যবস্থা প্রতিষ্ঠার জন্য। তিনি বলেন, কারো রাজনৈতিক পরিচয় যেটাই হোক, বিসিএস বা এই ধরনের পরীা বা অন্য কোনো েেত্র সেই কারণে কোনো বৈষম্য সৃষ্টি করা হবে না। 
মন্ত্রী আরো বলেন, আজকে বিভিন্ন পত্রিকায় আমরা এ বিষয়ে একটা নিউজ দেখতে পেয়েছি। তাতে করে কিছু বিভ্রান্তির জন্ম হয়েছে বা সৃষ্টি হয়েছে। এবং কিছু সোশ্যাল মিডিয়াতে কারো কারো বিভিন্ন স্ট্যাটাসের প্রেেিত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এবং অন্যান্য শিা প্রাঙ্গণে অস্থিরতা সৃষ্টির একটা অপপ্রয়াস ল করা গেছে। 
সালাহউদ্দিন আহমদ বলেন, ৪৯তম বিসিএসে (বিশেষ) ৬১১ জনকে শিা ক্যাডারের প্রবেশ পদে নিয়োগ দিয়ে গতকাল (বুধবার) প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এই বিসিএস পরীায় পিএসসির চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ হয়েছিলেন ৬৬৮ জন। সেই হিসাবে গতকালের প্রজ্ঞাপনে ৫৭ জনের নাম নেই। কিন্তু প্রকৃত তথ্য হচ্ছে, বাদ পড়া ৫৭ জনের মধ্যে তিনজন সার্টিফিকেট জমা দিতে পারেননি ও আটজন মেডিক্যাল টেস্টে উপস্থিত হননি। তার মানে প্রথম প্রজ্ঞাপনে বাদ পড়া প্রার্থীর সংখ্যা ৫৭ জন নয়, ৪৬ জন হবে। 
মন্ত্রী জানান, কারো বিরুদ্ধে যদি গুরুতর কোনো অপরাধের অভিযোগ থাকে, পুলিশ ভেরিফিকেশনে সেজন্য শতকরা একজন বা হাজারে দুই-একজন বাদ পড়তে পারে। তিনি বলেন, কারো বিরুদ্ধে যদি এরকম কোনো কনভিকশন থাকে, সেটা প্রত্যাহার না হওয়া পর্যন্ত, আপিলে খালাস না পাওয়া পর্যন্ত (অপো করার) সে রকম কিছু কিছু বিধান তো থাকে। না হলে পরবর্তীতে পাবলিক সার্ভিস নিয়োগগুলো প্রশ্নবিদ্ধ হবে। সে রকম অনেক বিষয়ে অতীতে প্রশ্নবিদ্ধ হয়েছে, আমরা দেখেছি। তিনি এ বিষয়ে বাদ পড়া প্রার্থীসহ সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানান।  প্রেস ব্রিফিংয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো: আব্দুল বারী, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, জনপ্রশাসন সচিব মো: কামরুজ্জামান চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।