ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গতকাল মঙ্গলবার আরো ১৪ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনা ভাইরাস পজিটিভে তিনজন পুরুষের ও তিনজন নারী এবং করোনার উপসর্গ নিয়ে অন্যরা মারা যান। ২ মে থেকে শুরু করা করোনা ইউনিটে গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত নারী ও পুরুষ মিলে ১৭৭ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৩৬ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ওয়ার্ড মাস্টার রিয়াজ উদ্দিন মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় এই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে মঙ্গলবার আরো ১৪ জন মারা গেছেন। তাদের মধ্যে করোনাভাইরাস পজিটিভ পাওয়া গেছে তিনজন পুরুষের ও তিন নারী অন্যরা করোনার উপসর্গ নিয়ে মারা যান।
তিনি আরো বলেন, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে প্রায় ১৪ শ’ রোগী আসেন। এর মধ্যে প্রায় ৮ শ’ রোগী ভর্তি করা হয়। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।