নিখোঁজের পাঁচদিন পর ভারতীয় খাসিয়ার গুলিতে নিহত বাংলাদেশী এক যুবকের লাশ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার সিলেটের গোয়াইনঘাট সীমান্তের প্রতাপপুর সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যদের উপস্থিতিতে গোয়াইনঘাট থানা পুলিশের কাছে তার লাশ হস্তান্তর করা হয়। নিহত যুবকের নাম কবির হোসেন (৩২)। গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের ভাদেশ্বর গ্রামের (চম্পক নগর) আব্দুল করিমের ছেলে কবির পেশায় একজন দিনমজুর ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৩ মে সোমবার সন্ধ্যায় খাসি সম্প্রদায়ের বাগান থেকে কাঁঠাল আনতে কবির হোসেন ও তার দুই বন্ধু একই এলাকার সেলিম আহমেদ ও কামিল মিয়া মিলে পান্তুমাই ঝরনা এলাকার পাশ দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। এ সময় বাগানে তাদের উপস্থিতি টের পেয়ে বাগান মালিক এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে সেলিম ও কামিল মিয়া কোনো রকমে প্রাণে বেঁচে ফিরলেও ঘটনাস্থলে কবির হোসেন ঘটনাস্থলেই মারা যান।
ঘটনার পাঁচদিন পর গতকাল শনিবার পতাকা বৈঠকের মাধ্যমে পান্তুমাই সীমান্ত এলাকা দিয়ে কবির হোসেনের লাশ বিজিবি এবং গোয়াইনঘাট থানা পুলিশের কাছে হস্তান্তর করে ভারতীয় বিএসএফ। পরে তার লাশটি ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ সময় গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) ওমর ফারুক মোড়ল ও বিজিবির প্রতাপপুর সীমান্ত ফাঁড়ির ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার হজরত আলীসহ থানা পুলিশ এবং বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।
ভারতীয় খাসিয়ার গুলিতে মৃত্যু
সিলেটের গোয়াইনঘাট সীমান্তে নিহত বাংলাদেশী যুবকের লাশ হস্তান্তর
নিখোঁজের পাঁচদিন পর ভারতীয় খাসিয়ার গুলিতে নিহত বাংলাদেশী এক যুবকের লাশ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার সিলেটের গোয়াইনঘাট সীমান্তের প্রতাপপুর সীমান্ত ফাঁড়ির...





