দাবি-দাওয়া আদায়ে কলমবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা-কর্মচারীরা। এতে এনবিআর ভবন প্রায় অবরুদ্ধ হয়ে পড়েছে।
তবে আজ দুপুর ১২টায় কর্মসূচি শুরুর হওয়ার পর থেকেই আগারগাঁওয়ের এনবিআর ভবনের সামনে অবস্থান নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আর সেসময় থেকেই ভবনটিতে কাউকে ঢুকতে বা বের হতে দেয়া হচ্ছে না বলে জানিয়েছেন আন্দোলনকারী এক কর্মকর্তা।
এ ব্যাপারে শেরে বাংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমাউল হক (ওসি) বলেন, চেয়ারম্যানের অপসারণের দাবিতে এনবিআর ঐক্য পরিষদ অবস্থান কর্মসূচির ডাক দেয়। এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতির যেন অবনতি না হয় সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী অবস্থান নেয়।
আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে যতক্ষণ প্রয়োজন ততক্ষণ পুলিশ সেখানে অবস্থান করবে বলেও জানান তিনি।
আগামী ৩১ জুলাইয়ের মধ্যে আলাপ-আলোচনার মাধ্যমে এনবিআর নিয়ে জারিকৃত অধ্যাদেশের প্রয়োজনীয় সংশোধন করা হবে বলে গত ২৬ মে ঘোষণা দেয় সরকার।
সূত্র : বিবিসি








