রেলপথ প্রতিমন্ত্রী ঢাকা-কক্সবাজার রুটে আরো একজোড়া ট্রেন চালু হবে চলতি মাসে
প্রতিমন্ত্রী বলেন, পর্যটন নগরী কক্সবাজারে প্রতিনিয়ত যাত্রী ও পর্যটকের সংখ্যা বাড়ছে। তাই চাহিদার সাথে সামঞ্জস্য রেখে সরকার রেল যোগাযোগ সম্প্রসারণ এবং যাত্রীসেবা আরো আধুনিক করার উদ্যোগ নিয়েছে। নতুন ট্রেন চালু হলে যাত্রীদের দীর্ঘদিনের ভোগান্তি কমবে। টিকিটের চাপও অনেকটা কমবে। পাশাপাশি ঢাকা-কক্সবাজার রুটে ভ্রমণ আরো সহজ, আরামদায়ক ও সময়োপযোগী হবে।




















