কলাবাগানের হোস্টেলে নার্সিং শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার
কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) লিজা আক্তার জানান, সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হোস্টেলের দরজা ভেঙে শিক্ষার্থীর লাশ উদ্ধার করে। এ সময় তাকে কক্ষের সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলতে দেখা যায়। পরে লাশটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়।




















