সংসদের অধিবেশন শুরু
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অধিবেশন শুরু হয়
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অধিবেশন শুরু হয়
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।
সরকার দেশীয় উৎপাদিত তৈলবীজ ব্যবহার করে ভোজ্যতেল উৎপাদনকারী শিল্প প্রতিষ্ঠানকে সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত আয়কর অব্যাহতি দেয়ার ঘোষণা দিয়েছে। ১ জুলাই থেকে কার্যকর এ সুবিধায় প্রথম ৫ বছর ১০০%, পরের ৩ বছর ৫০% এবং শেষ ২ বছর ২৫% কর ছাড় পাওয়া যাবে।
সরকারি ব্যবস্থাপনায় চার হাজার ৩১৩ জন এবং বেসরকারি ট্রাভেল অ্যাজেন্সির মাধ্যমে ৫২ হাজার ৫৫৫ জন হাজী দেশে ফিরেছেন।
সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সরকার ১১টি জনকল্যাণমূলক প্রতিষ্ঠানকে স্বীকৃতি দিয়ে তাদের অনুকূলে দেয়া অনুদানের ওপর আয়কর রেয়াত সুবিধা ঘোষণা করেছে। ১ জুলাই থেকে ৩০ জুন ২০৩০ পর্যন্ত কার্যকর এ সুবিধার আওতায় অনুদান দিলে ব্যক্তি করদাতারা আয়কর ছাড় পাবেন।
পবিত্র আশুরার তারিখ নির্ধারণে ১৪৪৮ হিজরি সনের মহররমের চাঁদ দেখার বিষয়ে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠিত হবে। চাঁদ দেখা গেলে তা সংশ্লিষ্ট প্রশাসন বা ইসলামিক ফাউন্ডেশনকে জানাতে অনুরোধ করা হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে ডা: জুবাইদা রহমান দেশের প্রত্যন্ত অঞ্চলের জরাজীর্ণ স্কুলগুলোর বাস্তব চিত্র তুলে ধরে শিক্ষার্থীদের মেধার প্রশংসা করেন।
সংবিধানের ৭৬ অনুচ্ছেদ এবং জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির ২৪৬, ২৪৭ ও ২৪৮ বিধি অনুযায়ী এই কমিটি গঠন করা হয়েছে।
রোববার চিফ হুইপ নূরুল ইসলাম কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন। পরে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল প্রস্তাবগুলো কণ্ঠভোটে দিলে তা সর্বসম্মতিক্রমে পাস হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমানের আমন্ত্রণে নতুন অর্থবছর (২০২৬-২০২৭)-এর জাতীয় বাজেট অধিবেশন প্রত্যক্ষ করেন মায়ের ডাক এর সদস্যরা।
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অধিবেশনে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে চিফ হুইপ মো: নূরুল ইসলাম মনি এ সংক্রান্ত প্রস্তাব উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়।
বিবৃতিতে তিনি অবিলম্বে সংশ্লিষ্ট বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশের আহ্বান জানান। একইসাথে জাতীয় সংসদসহ সর্বত্র শালীনতা, পারস্পরিক সম্মান ও ধর্মীয় মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।
রোববার সংসদে যশোর-৪ আসনের বিরোধী দলের (জামায়াতে ইসলামী) সদস্য মো: গোলাম রছুলের টেবিলে উত্থাপিত তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন কমিটি তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে এবং আগামী মেয়াদে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধি, গবেষণা, প্রশিক্ষণ, স্বেচ্ছাসেবক উন্নয়ন ও নীতিগত সংস্কারভিত্তিক কার্যক্রমকে আরো শক্তিশালী করবে।
মনিরুল হকের বক্তব্যের অংশ এক্সপাঞ্জ
বিরোধী দলের সদস্যদের প্রতিবাদের মুখে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল তার বক্তব্যের বিতর্কিত অংশ সংসদের কার্যবিবরণী থেকে এক্সপাঞ্জ (বাদ) করার নির্দেশ দেন।
গবেষণা প্রতিষ্ঠানগুলোর সহায়তার বিষয়ে মন্ত্রী জানান, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) ২০২৪-২৫ অর্থবছরে ১৪৩টি গবেষণা প্রকল্পে ৬ কোটি ৬২ লাখ টাকা এবং ২০২৫-২৬ অর্থবছরে ৯৪টি প্রকল্পে ৬ কোটি ১৯ লাখ টাকা বরাদ্দ দিয়েছে।
‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বর্তমানে কমিশনিং ও স্টার্টআপ পর্যায়ে রয়েছে, যা বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরুর আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ, জটিল ও চূড়ান্ত ধাপ।’
প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে তরুণ উদ্ভাবক সাজ্জাদুল ইসলামের পচা সবজি থেকে তৈরি পচনযোগ্য পলিথিন ও কলাগাছের তন্তু দিয়ে তৈরি বিভিন্ন পরিবেশবান্ধব পণ্য পরিদর্শন করেন। তিনি এসব উদ্ভাবনের প্রশংসা করে গবেষণা ও উন্নয়ন কাজে রাষ্ট্রীয় সহযোগিতার আশ্বাস দেন।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সংসদে জানিয়েছেন, সাবেক আইজিপি বেনজীর আহমেদকে সংযুক্ত আরব আমিরাতে গ্রেফতার করা হয়েছে এবং তাকে দ্রুত দেশে ফিরিয়ে আনতে আইনি, কূটনৈতিক ও ইন্টারপোলের মাধ্যমে প্রত্যর্পণ প্রক্রিয়া শুরু হয়েছে।