নজরুল বর্ষ উপলক্ষে ১৮ জুন থেকে ৩ দিনের কর্মসূচি ঘোষণা
‘নজরুল বর্ষ’ উপলক্ষে আগামী ১৮-২০ জুন দেশের ৬৪ জেলা ও ৭৪টি প্রত্যন্ত উপজেলায় তিন দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। বছরব্যাপী কর্মসূচির মাধ্যমে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও মানবতাবাদী চেতনাকে দেশ-বিদেশে ছড়িয়ে দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে।




















