জাতীয় নির্বাচনে নিরাপত্তায় দেড় লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ
আসন্ন জাতীয় নির্বাচনে সুষ্ঠু ও নিরাপদ ভোট নিশ্চিত করতে দেড় লাখের বেশি পুলিশ সদস্যকে বিভিন্ন প্রশিক্ষণ মডিউল অনুযায়ী প্রস্তুত করা হবে। প্রশিক্ষণে বাস্তবমুখী মহড়া, অডিও-ভিজ্যুয়াল কনটেন্ট ও বিশেষ বুকলেট ব্যবহার করা হবে।




















