সীমান্তে অস্থিতিশীলতা নাফ নদী থেকে স্থল সীমান্তে আরাকান আর্মির দাপট
আতঙ্কে জেলেরা
শুধু আগস্ট মাসেই ৬৩ জন বাংলাদেশী জেলে ও ১০টি ট্রলার আরাকান আর্মির হাতে পড়েছে। ট্রলার মালিকদের হিসাবে গত ডিসেম্বর থেকে এখন পর্যন্ত ২৬৭ জন জেলে অপহৃত হয়েছেন। এদের মধ্যে ১৮৯ জনকে উদ্ধার করা গেলেও বাকিরা এখনো নিখোঁজ।




















