অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান ও তার পরিবার।
শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর হেয়ার রোডস্থ প্রধান উপদেষ্টার বাসভবনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, তার সহধর্মিণী ডা: জুবাইদা রহমান এবং মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানের পক্ষে প্রধান উপদেষ্টার হাতে ফুলেল শুভেচ্ছাটি তুলে দেন বিএনপি চেয়ারম্যানের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার।
এ সময় প্রধান উপদেষ্টার মেয়ে লামিয়া ইউনূস উপস্থিত ছিলেন।








