প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সাথে সাক্ষাৎ করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো: আলী হোসেন ফকির।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে সিইসির সাথে তিনি এ সাক্ষাৎ করেন।

সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনের আইনশৃঙ্খলা বা নিরাপত্তার ইস্যুতে প্রাথমিক আলোচনা হয়েছে।

তিনি বলেন, ‘আমরা এ বিষয়ে শিগগিরই কার্যক্রম শুরু করব।’ বাসস