অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশ অনুষ্ঠানে যোগ দিয়েছেন।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৫টার দিকে তিনি যখন মঞ্চের দিকে যাচ্ছিলেন তখন তার সাথে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের তার সাথে দেখা যায়।

এসব নেতাদের মধ্যে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম এবং নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

তারা মঞ্চে পৌঁছানোর পর জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে সবাই দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন। বিবিসি