ব্যক্তিগত ও পারিবারিক সফর শেষে যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন জাতীয় সংসদের চিফ হুইপ মো: নূরুল ইসলাম।

আজ মঙ্গলবার (৪ আগস্ট) ভোর ৫টা ১৫ মিনিটে তিনি ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

উল্লেখ্য, চিফ হুইপ মো: নূরুল ইসলাম গত ২৮ জুলাই ব্যক্তিগত ও পারিবারিক সফরে যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

সূত্র : বাসস