পুলিশের ৪৯ জন পরিদর্শককে (নিরস্ত্র) একযোগে বাধ্যতামূলক অবসরে পাঠানোর পর এবার সাতজন সহকারী পুলিশ সুপারকে (এএসপি) বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।

বৃহস্পতিবার (১৩ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মঞ্জুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, সাতজন এএসপি বিধি অনুযায়ী অবসর সুবিধা প্রাপ্য হবেন। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।